ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত- আহত ২

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায়  ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম বলেন, ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাক মহাসড়কের এমসিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের ওপর উঠে যায়। পরে এমসিবাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমাণ একটি অটোরিকশার ওপর উল্টে যায়। এতে এক নারীসহ দুজন নিহত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পড়ে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর চালক পালিয়ে গেছেন।"

ads
ads
ads

Our Facebook Page

↑